প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, August 1, 2024

চিরশাশ্বত | প্রবীর কুমার চৌধুরী

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৯ম/অমিতাভ গুপ্ত সংখ্যা/১৮ই শ্রাবণ, ১৪৩১

অমিতাভ গুপ্ত সংখ্যা | কবিতা

প্রবীর কুমার চৌধুরী

চিরশাশ্বত


ব্যক্তিস্বাতন্ত্র্য প্রকাশ পেলেই শ্রেণী গড়ে ওঠে।
লোকাচারে পাণ্ডিত্য, মৌলিক চিন্তা, মননশীলতাই সমাজ-বৈষম্য... ফলেই সৃষ্টি হয় শ্রেণীসংগ্রাম।
বাস্তুকার, ধর্মপ্রচারক, দেশনেতা
এঁরাই আজ সর্বোত্তম একেকটি শ্রেণী।
 
সকলের নীচে কাদের অবস্থান?
কাদের ভিত্তি করে দাঁড়িয়ে সকল শ্রেণী ও স্তর?
নিত্য যন্ত্রণায় জর্জরিত, নিপীড়িত, দলিত অল্পপ্রাণ-
সারাটাজীবন মুখপানে করুণার দৃষ্টি হেনে যত অভাজন,
যাঁদের কাঁধে পা রেখেই বিত্তবানের সিঁড়ির পর সিঁড়ি আরোহণ।
 
নীরব অরণ্য, উত্তাল তরঙ্গ, নিষ্পাপ মাটি, পাথরাণু বালি- চিরকালীন যারা মূক ও বধির,
কোনদিন এরা কথা বলেনি, প্রতিবাদে নেই পৃথিবীর সর্ব দেশেই এদের অস্তিত্ব, নিস্তরঙ্গ জলবৎ।
কোনদিন মাথা তোলে না, চিরকাল পায়ের তলায় বিরাজমান।
নতজানু মস্তকে এরাই বিত্তের মহামূল্যবান হাতিয়ার।
 
যদিও চিরকালীন নিপীড়িত, দারিদ্র্যে লালিত অসহায়, তবুও-
সততার ফল্গুধারায় আচ্ছন্ন, প্রবাহমান মিছিলের গণদেবতা,
সাম্যবাদী, গণতান্ত্রিক মহাঅবিচার মহাকালের কোলেই
পরমানন্দে বিলীন হয় ওই মানুষ দেবতায়।

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)