প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, August 1, 2024

তথাগত আলো | বনশ্রী রায়দাস

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৯ম/অমিতাভ গুপ্ত সংখ্যা/১৮ই শ্রাবণ, ১৪৩১

অমিতাভ গুপ্ত সংখ্যা | কবিতা

বনশ্রী রায়দাস

তথাগত আলো


কঠিন স্ফুলিঙ্গ লুকিয়ে রাখো
আগুন কাননে কে তুমি?
 
অথচ পাতার মতো প্রাণোচ্ছল,
ক্লোরোফিলে ডুবিয়ে রাখো চৈতন্য।
সান্ধ্য এলোচুলে কৃষ্ণ আবরণ
ভেদ করে বেরিয়ে পড়ি
ব্যাকুল সমর্পণের মেঘযানে।
 
নম্র জলে কম্পিত ছায়া,
আহুতি নাও হে প্রিয়—
দাও বোধিকণা, পরিনির্বাণ
পরমান্ন, আঁচলের অনুভূতিতে
বিরল শঙ্খপুষ্প, নাও যা-কিছু সঞ্চিত!

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)