প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, August 1, 2024

খবর রাখল না কেউ | তন্ময় কবিরাজ

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৯ম/অমিতাভ গুপ্ত সংখ্যা/১৮ই শ্রাবণ, ১৪৩১

অমিতাভ গুপ্ত সংখ্যা | কবিতা

তন্ময় কবিরাজ

খবর রাখল না কেউ


খবর রাখল না কেউ
খোলা আকাশ মেঘের ভয়ে পাখি এলো না
কঙ্কাল ফাটা মাঠ বৃষ্টি আসেনি
নেই রূপাই সাজুর অবকাশ
সন্ধ্যা নামলেও ঝিঁঝি ডাকে না
আমি আরো কত একা হলে
নিঃসঙ্গতার আশীর্বাদে তুমি আসবে?
মাঘ এসে চলে গেল
আমার কার্নিশে যে পাখিটা খড় এনেছিল
সে আর নেই, ভাষাহীন
বেরঙিন জলে শুধু মায়া ভেসে আসে
কত আলো, লোকালয় ছেয়ে ক্রমশ
হারিয়ে যাচ্ছে রাতের জাহাজ
আমায় শুধু কেউ ডাকল না?
রেখে গেল সুখ, ভাল থাকার আশ্বাস
অনাহারে দিন, গাছও পায়নি জল
ঝরা বকুলের গন্ধে শুধু বেঁচে থাকা
যারা ফিরে আসে তারাও আমার খবর রাখে না
তারাও পলাতক, কেউ নিহত
আমি তাদের গল্প শুনি নির্জন সৈকতে
আমার কথা কেউ শোনে না।

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)