প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, August 1, 2024

সুপ্ত ইচ্ছেরা | হীরক বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৯ম/অমিতাভ গুপ্ত সংখ্যা/১৮ই শ্রাবণ, ১৪৩১

অমিতাভ গুপ্ত সংখ্যা | কবিতা

হীরক বন্দ্যোপাধ্যায়

সুপ্ত ইচ্ছেরা


আর কোনো ইচ্ছে নেই সিলমোহরের মতো লেগে আছে, শিরা উপশিরার মতো আকাশ কালো করে আমাদের সুপ্ত ইচ্ছেরা, তোমাকে দেখা মাত্র
শিরশির করে উঠল শরীর তমসার প্রান্ত থেকে
পঙ্গপালের মতো উড়ে এলো, পাখিদের মুখ দেখে মনে হলো বহুজাতিক সংস্থার সম্প্রসারণ...
তোমারও কি মনে হোলো তাই, আমি আমি তুমি তুমি
থেকে দূরে আঁশটে গন্ধ লাঞ্ছিত মেঘে
জলকণা, রামধনুর হত্যা দৃশ্য দেখবে বলে শহরকে শহর জেগে বসে আছে, আছে অ্যান্ড্রয়েড ফোনে
সেলফি তুলে ভাইরাল করে দেবে বলে
ভূগোল পাল্টে যায় ইতিহাস পাল্টে যায় শুধু দর্শন
মূর্ছনাতীত ধ্বংস নিয়ে বসে থাকে সীমাহীন আকাশে যেন পুনর্জন্মবাদ তখন কেন্দ্র থেকে পরিধির দিকে
যেতে যেতে মালিকানা থেকে মুক্তি
একটু আনন্দ করব সুখ ভালবাসার স্বপ্ন দেখব
তার জো নেই, প্রাচীন অভিজ্ঞতা চিরায়ত শিখা
দাউদাউ করে জ্বলে খাক হয়ে যায়...

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)