প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, August 1, 2024

প্রণয় | সুশান্ত সেন

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৯ম/অমিতাভ গুপ্ত সংখ্যা/১৮ই শ্রাবণ, ১৪৩১

অমিতাভ গুপ্ত সংখ্যা | কবিতা

সুশান্ত সেন

প্রণয়


সারাটা জীবন ধরে খুঁজে খুঁজে অদ্ভুত প্রণয়
দরজার পাশে এসে থেমে যায়।
দাহ ও নানাবিধ ভয়
চেপে ধরে চারপাশে। মেঘেরা ঘনায়
আসন্ন শীতের প্রাতে।
ক্ষত ও বিক্ষত হই প্রতিদিন ও প্রতিরাতে।
চারিপাশে মরুভূমি জুড়ে থাকে পথ
খুঁজে ফিরি মরুদ্যান, দেখাবে কি পথ ভগীরথ!
 
দিক হারা অনুভূতি, মরু ঝড় আসে
তাঁবুগুলি ছিঁড়ে যেতে চায়
রক্তে দাদামা বাজে বলে যায় হে বন্ধু বিদায়।
অন্য কোনো জীবনের ডাক আসে সেখানে
তারারা দিয়ে যায় আলো
আলোকবর্ষের মাপে তুলি দিয়ে ছবি আঁকি
সেকি আর লাগবে রে ভাল?

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)