প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, August 1, 2024

হিমেল বাতাস | শংকর ব্রহ্ম

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৯ম/অমিতাভ গুপ্ত সংখ্যা/১৮ই শ্রাবণ, ১৪৩১

অমিতাভ গুপ্ত সংখ্যা | কবিতা

শংকর ব্রহ্ম

হিমেল বাতাস


(জীবনে একটা বন্ধু থাকুক দূরে)
 
মানুষ মুখোশ পরে আশেপাশে ঘোরে
গাছপালা পশুপাখি আজ দিশেহারা
আমাদের চারপাশে কেবল ফানুস
সাধু ও তস্কর সব একসাথে থাকে
 
(যে ফোন করে মন ভাল করে রাখে)
 
বর্ষা ফলার মতো তীক্ষ্ণ রোদ্দুর
পিঠ ফুঁড়ে হঠাৎ হৃদয়ে পৌঁছায়
তবুও ভাঙতে হবে কঠিন পাথর
পেটের দায় জানি বড়ই বালাই
 
(কখনও যদি তার আমি দেখা পাই)
 
সকলের খিদে আছে একথা জানাই
তাই সূর্যকে আগ্রাসে গ্রাস করে রাহু
দূরের আরেক গ্রহ তাই দেখে হাসে
মানুষের পাশে আজ মানুষ তো নেই
 
(দেখা হলে সব কথারা জমাট বরফ)
 
বিশ্বাস আর ভালবাসা হয়েছে নীরব
ফাঁপা মানুষেরা সব চারপাশে ঘোরে
স্বার্থপরতার মাত্রা গিয়েছে ছাড়িয়ে
দুর্বলের ঘাড়ে আজ সবলেরা চড়ে
 
(হিমেল বাতাস বয় ভিতরে ভিতরে)

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)