প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, August 1, 2024

আজ বসন্ত | পার্থ রায়


বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৯ম/অমিতাভ গুপ্ত সংখ্যা/১৮ই শ্রাবণ, ১৪৩১

অমিতাভ গুপ্ত সংখ্যা | কবিতা

পার্থ রায়

আজ বসন্ত


পলাশের বিদ্রোহ দেখতে যারা পুরুলিয়া গেছিল
নিশ্চিত তারা বসন্তকে খুঁজে পায়নি
তারা আকাশের আগুনের সঙ্গতে
চাঁদের ছায়ায়
ম্যাক্সিমাম এক বোতল ধেনো খেয়ে
চিল্লেছিল
আজ জ্যোৎস্না রাতে
এই গানের প্রত্যেক কথায় তাদের নিজস্ব প্রলাপ
সেই মেধাবিনী কলেজ যক্ষিণী
তবু তারও তো ব্যক্তিগত যৌনতা ছিল
ঋতুক্ষরা তলপেটে ব্যথা
বসন্ত সমীরণে
সেও দেখত মাদার ফুলের সমারোহে
হাজার হাজার পুরুলিয়া
স্ট্যান্ডভাঙা সাইকেলে ঘুরে আসা যায়
এই ছেঁড়া চটি পিচ রাস্তায়
আমি বসন্ত খুঁজি
বসন্ত আমাকে খুঁজে পায়

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)