বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৯ম/অমিতাভ গুপ্ত সংখ্যা/১৮ই
শ্রাবণ, ১৪৩১
অমিতাভ গুপ্ত সংখ্যা | কবিতা
নবী হোসেন নবীন
চাঁদ ও মোমবাতি
আমাকেই বলে কিনা তুচ্ছ
মোমবাতি।
যারে আলো করে দান কৃপা করে রবি
তার মুখে দেখে তারা-প্রেয়সীর ছবি।
বায়ু যবে মেঘ ঠেলে নিয়ে যায় দূরে
চাঁদ ফের আলো দেয় এ মেদিনিপুরে।
বায়ুর আঘাতে নেভে ক্ষুদ্র মোমবাতি
চাঁদের আলোতে হাসে ফের কালো রাতি।
মানবের মাঝে আছে হেন ক্ষুদ্রমনা
উপকার করে যদি কভু এককণা
কথায় কথায় শুধু গেয়ে সেই গান
কথার কালিতে কৃতি করে দেয় ম্লান।
যারে আলো করে দান কৃপা করে রবি
তার মুখে দেখে তারা-প্রেয়সীর ছবি।
বায়ু যবে মেঘ ঠেলে নিয়ে যায় দূরে
চাঁদ ফের আলো দেয় এ মেদিনিপুরে।
বায়ুর আঘাতে নেভে ক্ষুদ্র মোমবাতি
চাঁদের আলোতে হাসে ফের কালো রাতি।
মানবের মাঝে আছে হেন ক্ষুদ্রমনা
উপকার করে যদি কভু এককণা
কথায় কথায় শুধু গেয়ে সেই গান
কথার কালিতে কৃতি করে দেয় ম্লান।

No comments:
Post a Comment