প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, August 1, 2024

পাখি | নজর উল ইসলাম

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৯ম/অমিতাভ গুপ্ত সংখ্যা/১৮ই শ্রাবণ, ১৪৩১

অমিতাভ গুপ্ত সংখ্যা | কবিতা

নজর উল ইসলাম

পাখি


কত করে ডাকি তোরে যোগসাজশের সুরে
মুগ্ধতায় ডুবে গেছি মনমহলে
আজন্ম ভার নেব কুড়িয়ে উন্মুখ আগুনে

তৃষ্ণার্ত সোহাগ পেতেছি বিভোর অঙ্গনে
স্বপ্নচাষা অধরার খোঁজে মনকামিনীর ভাবে
মরাখাতে বুক যৌনসম্ভবে উথালপাতাল অভাবে
নিশুতির ছায়া গায়ে পরেছি জোছনাহত মন
নীলপদ্মে ভেসেছে আমার মায়ামোহে জীবন
তবু কিছু কথা অবয়বহীন পাথুরে নিস্তব্ধতায়
ধূসরে সন্ধে গায়ে মেখে যাচ্ছে পাখির হাওয়ায়...

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)