প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, August 14, 2024

মুখর | পালটে যাচ্ছে সংসার |শম্পা সামন্ত

বাতায়ন/অতিরিক্ত বিশেষ সংখ্যা/মুখর/কবিতা/২য় বর্ষ/১১তম/৩০শে শ্রাবণ, ১৪৩১

মুখর | কবিতা

শম্পা সামন্ত

পালটে যাচ্ছে সংসার




কাছে বসো, দ্যাখো আমি পালটে যাচ্ছি কেমন। অথচ সংসার কেমন হন্যে হয়ে আমার ধর্ষক খুঁজে বেড়াচ্ছে।
সংসারী লোকেরা সব কিছু গুছিয়ে রাখে ব্যক্তিগত।
আমাকেও ডেকেছিল বাকদত্ত রিং, হাতের নিশপিশে আঙুল।
শয়ন কক্ষ থেকে মর্গের দরজা পর্যন্ত কারা যেন কেঁদে যাচ্ছে সারাক্ষণ।
আমি কী বুদ্ধির নকল ভাষান্তর লিখে রাখছি সবুজের বনে?
বিড় বিড় করে স্বগতোক্তি করে যাই।
এখানে পাপ নেই কোনো। কোনো বানানো ধর্ষক।
শরীরে শরীর দিয়ে ঠকানো প্রস্তাব।
শেষ দৃশ্যে কাতারে কাতারে লোক
কেমন ক্যাবলা হয়ে যায়
সাধ করে লুকিয়ে থাকে।
অথচ জলের ভিতর লুকোনো মশকরায় আমার গৌরব ফেরত দেবেনা কেউ।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)