প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, August 14, 2024

মুখর | ছিঃ আর-জি কর ছিঃ | মহঃ মহসিন হাবিব

বাতায়ন/অতিরিক্ত বিশেষ সংখ্যা/মুখর/কবিতা/২য় বর্ষ/১১তম/৩০শে শ্রাবণ, ১৪৩১

মুখর | কবিতা

মহঃ মহসিন হাবিব

ছিঃ আর-জি কর ছিঃ


নারকীয় ইতিহাসের পাতায় নাম লেখালে আর-জি কর!
পারলে না ভীমরুলের কামনাকে রাতের কোলে ঘুম পাড়াতে!
সদ্য ফোটা ফুলের কুঁড়িতে করল
দংশন।
এত বিষ ছিল ভীমরুলের হুলে!
গর্ভকেশর চক্র থেকে বেরিয়ে এলো চাপ চাপ কালো রক্তের দাগ।
সবুজ বৃতিটি কেটে দিয়ে
পাঠিয়ে দিলো লাশকাটা ঘরের কেবিনে।
এমনি করে ফুলের সৌরভকে জবাই করলে আর-জি কর!
নিরাপত্তা! তুমি যদি সস্তা খেলনা হও
কী করে তিলোত্তমার বাগান নিরাপদ রাখবে?
মুখ তুলে দেখো—
সবাই মোমবাতি জ্বালিয়ে রাজপথে একটি আওয়াজ তোলে
ছিঃ! আর-জি কর ছিঃ!

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)