প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Wednesday, August 14, 2024

মুখর | আত্মজের আর্তনাদ | মনোজ চ্যাটার্জী

বাতায়ন/অতিরিক্ত বিশেষ সংখ্যা/মুখর/কবিতা/২য় বর্ষ/১১তম/৩০শে শ্রাবণ, ১৪৩১

মুখর | কবিতা

মনোজ চ‍্যাটার্জী

আত্মজের আর্তনাদ


মৌনীবাবা হয়ে আর কতকাল থাকবে তুমি
আপন স্বার্থমগ্নতায়
নিশ্চিত নিরাপত্তার গৃহে,
সস্তা প্রমোদে।

অনেক আগেই ওরা ব‍্যস্ত ছিল
চক্রব‍্যূহের নির্মাণে
তোমার আত্মতুষ্টির সুবর্ণসুযোগে
হিংস্র হায়েনা আর শকুনের দল, লুম্পেন যত
এসেছিল নিকটে

তুমি বোঝোনি কোনদিন
ভয়ংকর পরিণাম
আজ আত্মজের আর্তনাদ
দ্বারে ধর্ষণ ও মৃত্যুর বিভীষিকা রাত।

কতকাল আর কতকাল নেশাগ্রস্ত নিদ্রা তোমার
এইবেলা যদি না জাগো
যদি হাতে না নাও প্রতিবাদের কঠিন কৃপাণ
আসন্ন ধ্বংস তোমার
শুনে  নিও মরুভূমির দীর্ঘনিশ্বাস।

2 comments:

  1. Quite relevant, short and delivered specific message

    ReplyDelete
    Replies
    1. অশেষ ধন্যবাদ

      Delete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)