বাতায়ন/অতিরিক্ত বিশেষ সংখ্যা/মুখর/কবিতা/২য় বর্ষ/১১তম/৩০শে শ্রাবণ,
১৪৩১
মুখর | কবিতা
মনোজ চ্যাটার্জী
আত্মজের আর্তনাদ
অনেক আগেই ওরা ব্যস্ত ছিল
চক্রব্যূহের নির্মাণে
তোমার আত্মতুষ্টির সুবর্ণসুযোগে
হিংস্র হায়েনা আর শকুনের দল, লুম্পেন যত
এসেছিল নিকটে
চক্রব্যূহের নির্মাণে
তোমার আত্মতুষ্টির সুবর্ণসুযোগে
হিংস্র হায়েনা আর শকুনের দল, লুম্পেন যত
এসেছিল নিকটে
তুমি বোঝোনি কোনদিন
ভয়ংকর পরিণাম
আজ আত্মজের আর্তনাদ
দ্বারে ধর্ষণ ও মৃত্যুর বিভীষিকা রাত।
ভয়ংকর পরিণাম
আজ আত্মজের আর্তনাদ
দ্বারে ধর্ষণ ও মৃত্যুর বিভীষিকা রাত।
কতকাল আর কতকাল নেশাগ্রস্ত নিদ্রা
তোমার
এইবেলা যদি না জাগো
যদি হাতে না নাও প্রতিবাদের কঠিন কৃপাণ
আসন্ন ধ্বংস তোমার
শুনে নিও মরুভূমির দীর্ঘনিশ্বাস।
এইবেলা যদি না জাগো
যদি হাতে না নাও প্রতিবাদের কঠিন কৃপাণ
আসন্ন ধ্বংস তোমার
শুনে নিও মরুভূমির দীর্ঘনিশ্বাস।

Quite relevant, short and delivered specific message
ReplyDeleteঅশেষ ধন্যবাদ
Delete