প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, August 1, 2024

জলপরিরা আত্মহত্যার জন্য প্রস্তুত | হীরক বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৯ম/অমিতাভ গুপ্ত সংখ্যা/১৮ই শ্রাবণ, ১৪৩১

অমিতাভ গুপ্ত সংখ্যা | কবিতা

হীরক বন্দ্যোপাধ্যায়

জলপরিরা আত্মহত্যার জন্য প্রস্তুত 


সূর্যের নামগন্ধ নেই, অন্ধকারে প্রতিটি প্রেম ঠিকানাবিহীন শহরের ঘরবাড়ি এমনকি
চিড়িয়াখানাগুলি নীল জলে ভরে গেছে
স্তব্ধতার সঙ্গে হাহাকার মিশে হাওয়া বাতাস ভারী, অভিনয় ও অভিসার দুইই এখন মুদ্রার দুপিঠ
যেসব বন্ধু আমাকে দুঃখ দিয়ে আনন্দ পেত
তারা সব জ‍্যোৎস্না হয়ে গেছে
কী মজা! কী মজা! কাছাকাছি কোনো অতিথিশালা নেই, সূর্যের নামগন্ধ নেই
তাই মদ‍্যপানের অঢেল ব‍্যবস্থা থাকা সত্ত্বেও তারা যে আর নেমে আসতে পারছে না
শরীরও হালকা হয়ে ছ-ভাগের এক ভাগ 
এখন সেখানে তাই সময়হীন বসন্তকাল চলছে
তবু জনমানবহীন রং আর বরফের খেলায়
সারাক্ষণ এ স্বপ্নদৃশ্য দেখে আমি
হাসতে হাসতে কেঁদে ফেললাম...

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)