প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, August 1, 2024

জ্ঞান | সুশান্ত সেন

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৯ম/অমিতাভ গুপ্ত সংখ্যা/১৮ই শ্রাবণ, ১৪৩১

অমিতাভ গুপ্ত সংখ্যা | কবিতা

সুশান্ত সেন

জ্ঞান




বিশদ করে ভাবতে গেলে জ্ঞান নামক বস্তুটির থই পাওয়া যায় না। এক এক জন গুণী ব্যক্তি এক এক রকমের ব্যাখ্যা দিয়েছেন এটা জেনে বেশ উৎফুল্ল হয়ে ওঠা গেলো, আর মনের মতো নিজে নিজে একটা মতলবও ভেজে ফেললাম।
 
পেস্তা ভেজানো সরবতের মতো এক এক রকম জ্ঞান এক এক জন গিলে ফেলে ঘোড়ার ওপর জিন লাগিয়ে ছুটে চলেছে অবিরাম, দেখা যাচ্ছে,
আর রাস্তার দু ধারে দাড়ানো জনগন হই হই করে হাততালি দিয়ে উঠছে।
 
কেউ আর মৌসুরিপাট্টা করে জ্ঞানকে কুলুঙ্গিতে
তুলে রাখতে পারছে না দেখে, জ্ঞান এখন সর্বসাধারণের ঝুলিতে উপচে পড়তে থাকল, আর হাত পা ভেঙে ক্রমশ ধাতুরূপ শব্দরূপ এর মতো পরিবর্তিত হতে থাকল।
 
জ্ঞান হয়ে পড়লো বিকৃত সামগ্রী।

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)