প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, August 1, 2024

কবিতাগুচ্ছ | অমিতাভ গুপ্ত | স্বয়ংবরসভায়

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৯ম/অমিতাভ গুপ্ত সংখ্যা/১৮ই শ্রাবণ, ১৪৩১

কবিতাগুচ্ছ

অমিতাভ গুপ্ত

স্বয়ংবরসভায়


যে বিবাহে আমি মানিনি বাসর
যে বধূকে নিয়ে জলের প্রহর 
বনে বিভ্রমে আগুনে
 
তার দ্রুত ঢেউ তারই আভায় 
আর্ত পলাশ, আরক্ত জবা 
কোরকে বা ফাল্গুনে
 
তরঙ্গে নাচে মৃত্যু, পরাগে 
মৃত্যুর রেণু অপরূপ লাগে 
একী মিথ্যার ভাষা
 
জাগো ফাল্গুনী রক্তে পলাশে 
জলের আগুনে সর্বনাশের
বুকে ভালবাসা জাগো
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)