প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, August 1, 2024

জিন্দেগি কা সাথ | হীরক বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৭ম/অমিতাভ গুপ্ত সংখ্যা/১৮ই শ্রাবণ, ১৪৩১

অমিতাভ গুপ্ত সংখ্যা | কবিতা

হীরক বন্দ্যোপাধ্যায়

জিন্দেগি কা সাথ




পৃথিবীর সব রূপ সাঙ্গ করে হিজল বনের ধারে জীবনের প্রথম আলোয় পরপর তিনটি কবিতা
লিখেছিলাম বন্ধুর মাসতুতো বোনকে নিয়ে মাইক্রোফোন আর ইকোসিস্টেম নিয়ে
তারপর নিজেকে ফুরফুরে দেখানোর চেষ্টাটা বড়
চাপের, যুগ যুগ জিও বলেছিল বন্ধুরা...
তারপর তো টোটাল ম্যাজিক, এই সফটওয়্যারের যুগেও ফিগার নয় চোখ কথা বলে ঠাকুর
চোখে চোখ মেলে রাখা, চোখ যে মনের দরজা মহারাজ, থুড়ি বনের দরজা...
তারপর প্রেম কত সহজ আর জীবন কত স্বার্থপর
বুঝতে বুঝতে হাজার হাজার কিউসেক জল
বয়ে গেল, তুমি বন্ধু কালাপাখি আমি যেন কী?

সাদা কামিজের উপর পলকা ডট
নীল লাল সবুজ পার্থেনিয়াম, দার্শনিক চোখে 
আত্মরক্ষার ব্যর্থ কৌশল ছাড়া কিছু নয়
জিন্দেগি কা সাথ অর জিন্দেগি কা বাদ...

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)