প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, August 2, 2024

কোমল স্পর্শে | শম্পা সামন্ত

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৯ম/অমিতাভ গুপ্ত সংখ্যা/১৮ই শ্রাবণ, ১৪৩১

অমিতাভ গুপ্ত সংখ্যা | কবিতা

শম্পা সামন্ত

কোমল স্পর্শে


এখন তুমি আমার কোমল স্পর্শের ঈশ্বর।
সব ভুল ফুল হয়ে সরে গেছে ভুল অঙ্গীকারে।
মানি না পাপের কথা, জানি না পুণ্য।
নিশিভোরে চোখ লেগে গেলে 
সত্য ও মিথ্যের আড়ালে ঝুলিয়ে রাখি পর্দা।
ভয় পাই জলস্রোত, ভীষণ রোদ্দুরে।
মৃত স্বপ্নেরা ছুঁয়ে আসে কষ্টের নীড়।
যখন দুঃখেরা অসহ্য হয়,
তুমি আসো আলো জ্বেলে একান্তে, ঈশ্বরের স্তবে।

1 comment:

  1. অপূর্ব ! -- পাপিয়া অধিকারী

    ReplyDelete

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)