প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, August 2, 2024

গুলজার, প্রিয় গুলজার | পার্থ রায়

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৯ম/অমিতাভ গুপ্ত সংখ্যা/১৮ই শ্রাবণ, ১৪৩১

অমিতাভ গুপ্ত সংখ্যা | কবিতা

পার্থ রায়

গুলজার, প্রিয় গুলজার


সেই পুরোনো নদীর পারে চলতে গিয়ে
বেণুবনের মর্মরে যে চৈত্র লেখা
সেই অরণ্যে তপ্ত মধূপ জনান্তিকে
দীর্ঘ প্রবাস সবাই অনেক সবাই একা
তার গভীরে দীর্ঘ ছায়ার প্রাস্তবিকে
কিছু শিমুল স্পর্শ করে হরিণ নাভি
আমলতাসের হলুদ রঙে তোমায় বরণ
কাঠের বাক্স সংযমী খুব লুকোয় চাবি
তুমি ও তুমি আর ছড়ানো শুকনো পাতা
পাতঝরে তার খসে পড়ার মহিন আহট্
রেখেই গেলে সেফটিপিনের একটা ডজন
সব মিলিয়ে সেই পুরাতন সচিত্র পট
পাথর ভাঙার অনেক আগে পাথর গড়া
জমা পুঁজি দেখতে চাইত যে কমবখত
আজ জেনে নাও লগ্নভ্রষ্ট পুরুষও হয়
তাকে এবার হারিয়ে যাবার দাও ইজাজৎ

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)