বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৯ম/অমিতাভ গুপ্ত সংখ্যা/১৮ই
শ্রাবণ, ১৪৩১
অমিতাভ গুপ্ত সংখ্যা | কবিতা
তূয়া নূর
উচ্চারিত হোক
যে ঢেউ ছড়িয়ে পড়ে সারা দিঘির জলে,
এমন বাক্য তৈরিতে তুমি খুবই পারঙ্গম
যে বাক্য ভারী আকাশ থেকে পড়া শিলার মতো
পদার্থের বিভবশক্তির মাপজোখ তাতে।
ভারী হতে পারে পৃথিবীতে যত পাহাড়-পর্বত আছে
তার চেয়েও বেশি।
এমন বাক্য তৈরিতে তুমি খুবই পারঙ্গম
যে বাক্য ভারী আকাশ থেকে পড়া শিলার মতো
পদার্থের বিভবশক্তির মাপজোখ তাতে।
ভারী হতে পারে পৃথিবীতে যত পাহাড়-পর্বত আছে
তার চেয়েও বেশি।
এমন কোন বাক্য উচ্চারণ না করো না তুমি
রং-তামাশার কথা বলো
মানুষ হাসানো কথা, হাসতে হাসতে পেট খিল ধরে যায়।
রং-তামাশার কথা বলো
মানুষ হাসানো কথা, হাসতে হাসতে পেট খিল ধরে যায়।
তোমাকেও কাঠগড়ায় দাঁড়াতে হবে
মূক ও বধিরতার জন্য
ক্ষমতা পেয়েও অসৎ ভাবে ক্ষমতা ব্যবহারের জন্য।
মূক ও বধিরতার জন্য
ক্ষমতা পেয়েও অসৎ ভাবে ক্ষমতা ব্যবহারের জন্য।

No comments:
Post a Comment