প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, August 2, 2024

অভিমান | কমলকুমার মণ্ডল

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/গল্পাণু/২য় বর্ষ/৯ম/অমিতাভ গুপ্ত সংখ্যা/১৮ই শ্রাবণ, ১৪৩১

অমিতাভ গুপ্ত সংখ্যা | গল্পাণু

কমলকুমার মণ্ডল

অভিমান


"রোজগারের প্রশ্ন নয় মা। প্রশ্নটা সত্য গোপনের। আত্মসম্মানের। তোমাদের থেকে সেই শিক্ষাই পেয়েছি আমি। এতবড় গোপন সত্য সহজে মেনে নেওয়া যায়?"


বেশ ধুমধাম করে রাজকীয় গরিমায় বিবাহ সম্পন্ন। সমাজের বিত্তবান এবং প্রভাবশালী অতিথিদের সমাগম ছিল চোখে পড়ার মতো। তবুও কোথায় যেন একটা ছন্দপতন। সুর-তাল-লয় কেমন বিস্বাদ লাগছিল নিকিতার কাছে। সদ্য বিবাহিতা 
নিকিতা এ কোন সত্যের মুখোমুখি। বনেদি এবং সচ্ছল তার শ্বশুর বাড়ি। তবুও সত্য গোপন কিছুতেই মন থেকে মেনে নিতে পারছে না সে।
 
অষ্টমঙ্গলায় বাপের বাড়ি এসে অভিমান এবং ক্ষোভে মায়ের কোলে মাথা রেখে অঝোরে কাঁদতে থাকে। মেয়ের চোখের ভাষা বুঝতে কোন ভুল হয় না শৈলজাদেবীর। মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন- জামাইয়ের সরকারি চাকরি নাই-বা হল, বনেদি ব্যবসায় তার চেয়ে ঢের রোজগার- এই সহজ সত্যটা তুই মেনে-নে মা।
 
রোজগারের প্রশ্ন নয় মা। প্রশ্নটা সত্য গোপনের। আত্মসম্মানের। তোমাদের থেকে সেই শিক্ষাই পেয়েছি আমি। এতবড় গোপন সত্য সহজে মেনে নেওয়া যায়? নীরব নিকিতা। দীর্ঘশ্বাসের আত্মদহনে ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলছে
 

***

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)