প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, August 1, 2024

ঈশ্বরের চোখে জল | তন্ময় কবিরাজ

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/৯ম/অমিতাভ গুপ্ত সংখ্যা/১৮ই শ্রাবণ, ১৪৩১

অমিতাভ গুপ্ত সংখ্যা | কবিতা

তন্ময় কবিরাজ

ঈশ্বরের চোখে জল


আমার ঈশ্বরের চোখে জল
সে বাঁচবে বলে বদল চেয়েছে আমার কাছে
আমি গণতন্ত্রের ভেতর রাজাকে দেখেছি
ইমারত গড়ে সে মানুষ মেরেছে
প্রচারে বলেছে শুধু উন্নয়নের সুখ
 
আমার ঈশ্বর শান্তি চেয়েছে
আমি দেখেছি মেধার পাশে টাকার গদি
রোগীর বেশে দুর্নীতি আসে রাতে
মানুষ কাঁদে রাস্তায়
 
ঈশ্বর জানে, মানুষের আজ দরকার
মন্দিরে আজ রং লেগেছে, দেবতাও আজ রাজনীতি, তুমিও দেখছ, আমিও দেখছি
ঈশ্বর আজ ফিরে যাচ্ছে তার বাড়ি।

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)