প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, September 26, 2024

শারদ | বে-সুর | উজ্জ্বল পায়রা

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতা

উজ্জ্বল পায়রা

বে-সুর


তোমার বিশ্রুত অবয়ব
ঐ দুধসাদা ধানের কোলে
কী এক দুর্বোধ্য ভাষায় কথা বলে আজ...
 
সেদিন তোমার রাগিনীর মূর্ছনার ছান্দস অযুতে
বাতাসের শরীরে কে যেন ভেসে ভেসে যেত
আর আঁচল উড়িয়ে নেচে নেচে বেড়াত
 
তোমার চপল ঐ নূপুরের নিক্কণে
কাশবনে হিন্দোল জাগাত নদী-ঢেউ
কপালকুণ্ডলার আন্দোলিত বন-চরণের মতো
 
তোমার ঐ শিউলি-সাদা হাসিতে
সেদিন গভীর অরণ্য-অন্ধকারও লজ্জা পেয়ে যেত
ম্লান হয়ে যেত অসুর-অহং
 
আজ যেন রংহীন আঁচল ওড়ে ঝোড়ো হাওয়ায়
জননী, ছন্দহীন তোমার এ সৃষ্টি দেখে
তুমি কি এমনতরো বেসুরো তানপুরায়?
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)