প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, September 26, 2024

শারদ | শরৎ প্রকৃতি | দীপক রঞ্জন কর

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/ছড়া/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | ছড়া

দীপক রঞ্জন কর

শরৎ প্রকৃতি


শরৎ আকাশে পেঁজা তুলা 
ভাসে মেঘের ভেলা
পদ্মপুকুর জলাশয়ে ঐ
পদ্ম, শালুকের মেলা।
 
আসছে পূজা, ভীষণ মজা
বার্তা আগমনী,
চারিদিকে খুশির উল্লাস 
বাজে শঙ্খধ্বনি।
 
নদী পাড়ে কাশ ফুলেরা 
হাওয়ায় খেলে দোলে 
বাতাসে ছড়ায় সুবাস
ভোরের শিউলি ফুলে।
 
শিশির ঘাসে শরৎ হাসে 
শিউলির ওই গন্ধ 
ঢাকের তালে হৃদয় দোলে 
পুজোর আনন্দ।
 
ধনী গরিব জাতপাত ভুলে 
খুশিতে মেতে উঠে 
ছেলে বুড়ো সকলে মিলে
প্রতিমা দর্শনে ছুটে।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)