প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, September 26, 2024

শারদ | ভাদ্র-আশ্বিন | নাসির ওয়াদেন

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতা

নাসির ওয়াদেন

ভাদ্র-আশ্বিন


আলতো হাওয়ার স্পর্শে ভাঙা ঘর ছেড়ে
বেরিয়ে আসে ফুলের ঘ্রাণ
প্রজাপতির ডানার রঙে
আশ্বিনের প্রলাপ ধ্বনি, বিধ্বস্ত বালুচর

আমি চলে গেছি বলে তোমার
জল মাপতে মাঘ মাস লেগে গেল
বৃষ্টি ভেজে চোখের অশ্রুতে
আচমকা নদীর মনে পড়ে
সুতনুদিকে সে কত ভালবাসত!

স্বপ্ন দুদিকেই ছুটে আসে মনে, বাইরে
আশ্বিনের বিভীষিকা তখন গাছের ডালে
দোলা খায় জীবনের, কলহের
অশান্ত মেঘ জানে কীভাবে ঘর গুছাতে হবে

একটা গুমোট ভালবাসা ডাল বিছিয়ে বসে
আশ্বিন জলভরা যৌবন নিয়ে এ-ঘরে ঢুকবেই

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)