প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, September 27, 2024

শারদ | কবিতাগুচ্ছ | কবি সলিল চৌধুরী | হৈমন্তিক

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতাগুচ্ছ/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতাগুচ্ছ

কবি সলিল চৌধুরী

হৈমন্তিক


বৃদ্ধ বাউল বেশে কাশবন গান গায় 
একতারা টেলিগ্রাফ তারে 
শরৎ চিৎকার করে হেমন্তকে ডাক দেয় 
মেঘের লাগেজ কাঁধে ধরে,
গাছের আঙুল ধরে পথ চিনে চিনে 
ভোরের কুয়াসা ঢোকে গ্রামে 
ওপারে ইস্টিশানে ট্রেন এসে থামে। 
 
অবিন্যস্ত বিছানার চাদর আকাশ 
পড়ে থাকে নীল তক্তাপোষে 
পাকো পাকো ধান চোখ খড়ের প্রতিমা মন 
নববধূ কাঁদে বসে বসে 
একটি হারানো দুল পড়ে এককোণে 
বিগত রাতের কথা ভাবে 
বোসেদের জগন্নাথ আজ চলে যাবে।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)