প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, September 25, 2024

শারদ | আগমনি | অনুভব হাজরা

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতা

অনুভব হাজরা

আগমনি


বার্তা আসে নীল দিগন্তের সরলরেখা ধরে, শিশিরে ভেজা ঘাসের চাদরে। 
হিমালয়ের বরফে মোড়া শৃঙ্গ উদ্ভাসিত হয় এক টুকরো কাশের বনে। 
বিষণ্ণ মনে সুধারাশি ঢেলে দেয় শিউলির মাতাল করা সুগন্ধ। 
কত রং-বেরঙের শাড়ির আঁচল বিস্তৃত থাকে মন-সমুদ্রের বেলাভূমি জুড়ে।
অযত্নে পড়ে থাকা রেডিয়োটাও 
প্রতিবছরের মতো আরও একবার বেজে ওঠে;
কাঁচা রঙের গন্ধে ম-ম করে কুমোরটুলি। 
 
একটা নতুন জামার প্রাপ্তিতে হাসি ফোটে রুগ্ন ছেলেটার ঠোঁটের কোণে। 
প্রেমিক-প্রেমিকার আনাগোনা বেড়েই চলে গঙ্গার দুই তীর জুড়ে,
বাংলার আকাশ-বাতাস ভরে ওঠে উৎসবের আলোয়। 
এ কীসের বার্তা? মা আসছে।
 

1 comment:

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)