বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১
শারদ | কবিতা
বলাই দাস
বাইরের দৃশ্য
দ্রুত পরিবর্তন হচ্ছে পৃথিবীর দৃশ্যপট,
সময়ের ঢঙে অঙ্গ মাখামাখি; সংকেত
হারাচ্ছে দ্রবণের ঘনত্ব।
সোনালী নদীর বুকে নিঃশব্দে পড়ে আছে তরল মঞ্জুরি। সাদা খাতায় জমানো
আছে জীবন বাসনা।
শুকনো পাতার ঘরে দোদুল্যমান মহাকাব্যের রস! নিভৃতে কাঁদে দুঃখীনি
বর্ণমালা, তথাপি নিরসন হয়-না বন্ধ্যা ধন্ধগুলো।
অতিসংক্ষিপ্ত ঢেউ নিগূঢ়ভাবে ধাক্কা মারে
জোয়ারের বুকে। কুতুবমিনারের শীর্ষদেশ
ঝিমোয় শিরোনামহীন কবিতা।
ডান হাত সামলায় বক্ষদেশের কাপড়
সংসার, মঞ্জুরি কমিশন লোভ দেখানো
কর্মসূচি; ভিজে বর্ষার সময় প্রেমিকার
চোখ!
জানালায় হাওয়ার ধাক্কা জ্বলছে পৃথিবী
সেই উত্তরের মেঘ অবিরাম করছে জটিলতার সৃষ্টি! বাইরে দৃশ্য কুয়াশাময়।
সময়ের ঢঙে অঙ্গ মাখামাখি; সংকেত
হারাচ্ছে দ্রবণের ঘনত্ব।
বর্ণমালা, তথাপি নিরসন হয়-না বন্ধ্যা ধন্ধগুলো।
জোয়ারের বুকে। কুতুবমিনারের শীর্ষদেশ
ঝিমোয় শিরোনামহীন কবিতা।
সংসার, মঞ্জুরি কমিশন লোভ দেখানো
কর্মসূচি; ভিজে বর্ষার সময় প্রেমিকার
চোখ!
সেই উত্তরের মেঘ অবিরাম করছে জটিলতার সৃষ্টি! বাইরে দৃশ্য কুয়াশাময়।

Happy, Timely Scene &Upto date Story.
ReplyDelete