প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, September 28, 2024

শারদ | কবিতাগুচ্ছ | কবি সলিল চৌধুরী | একানড়ের প্রস্থান

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতাগুচ্ছ/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতাগুচ্ছ

কবি সলিল চৌধুরী

একানড়ের প্রস্থান


একানড়ে, কানে করে
তেঁতুল পাড়ে, ছড়ে ছড়ে
এক হাতে তার নুনের ভাঁড়, আরেক হাতে ছুরি
কান কেটে, নুন ঘসে বেড়ায় বাড়ি বাড়ি।
 
কানপুরেতে একানড়ের মস্ত বড়ো মকান
হরেকরকম কানের সেথা কানোহারী দোকান
কানপাতলা কিনতে আসেন মোটা দেখে কান
আর কানে খাটো কিনতে আসেন লম্বা দেখে কান
 
যতকিছু কানাঘুষো হয় যা কানাকানি
সেসব কিছু একানড়ে করেছে আমদানি
তখনো দেশ হয়নি স্বাধীন, মন্ত্রী ছিলেন ডানকান
একবার কানপুরেতে এলেন তিনি কিনতে তাঁর বাঁ কান
 
একানড়ে বললে, আমায় সময় দিতে হবে
মন্ত্রীর কান কিনতে গেলে দিল্লি যেতে হবে
এই না বলে একানড়ে দিল্লি দিলো হাঁটা
ছদিন পরে ফিরে এলো, চক্ষু ভাঁটা ভাঁটা
 
লল কেঁদে, নিন ফিরিয়ে অ্যাডভান্সের টাকাটা
দিল্লি গিয়ে দেখি সবার দু কান কাটা

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)