প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

ক্ষণিকের অতিথি | আতঙ্কবাদ ও আতঙ্কগ্রস্ত

বাতায়ন / ক্ষণিকের অতিথি /সম্পাদকীয়/ ৩য় বর্ষ/৪৪তম সংখ্যা/২৩শে   ফাল্গুন ,   ১৪৩২ ক্ষণিকের অতিথি  |  সম্পাদকীয়     আতঙ্কবাদ ও আতঙ্কগ্রস্ত ...

Friday, September 27, 2024

শারদ | এসো মা | উদয় মণ্ডল

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতা

উদয়  মণ্ডল

এসো মা


শরৎ নীল আকাশে আকাশে
স্বাধীন সাদা মেঘের ঢেউ দেখলে
কেন জানি না—
কেবলই মনে হয়,
এই বুঝি দুরাচারীর কালো হাতে
আমাদের উমার রক্তে হবে লাল!

শরৎ ঋতুর কোলে কোলে
যখন দেখি লাবণ্য ছোঁয়া ফুটে ওঠা কত না বিচিত্র ফুল।
কেন জানি না—
কেবলই মনে হয়,
এই বুঝি অমানব দানব ঝড়ে
মরুভূমি হয়ে উঠবে সমগ্র শরৎ বাগান।

আমাদের শরৎ আকাশ জুড়ে আঁকা
অভয়ার রক্তের
ক্যানভাস।
আমাদের শরৎ বাগান জুড়ে এখন
মহিষাসুর বধের শ্লোগান,
মরুঝড়ের মতো প্রতিবাদী, দামাল ঝড়।

নিরুপদ্রবে নয়,
আসুরিক উপদ্রব ধ্বংসের ত্রিশূল শাণিত
করে, এসো মা!
 

No comments:

Post a Comment

ফিরতে হবে ঘরে~~~


Popular Top 10 (Last 7 days)