প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Wednesday, September 25, 2024

শারদ | আগমনীর সুর | প্রিয়াঙ্কা চক্রবর্তী

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতা

প্রিয়াঙ্কা চক্রবর্তী

আগমনীর সুর


শারদ প্রাতে আগমনীর সুর,
জীবন জোয়ার স্মৃতি মেদুর;
      আকাশে বাতাসে
মাতৃ আরাধনার অনুরণন,
প্রাণোচ্ছলতায় পূর্ণ  হবে
         হৃদয় কানন,
পুণ্য তিথিতে পুণ্য লগ্নে;
কল্লোলিনী হবে আনন্দ প্লাবনে,
ধরণী বিভূষিতা অমৃত রসধারায়-
শিউলির বিচিত্র রক্তিম আভায়।
 

1 comment:

  1. অসাধারণ,অভিনন্দন

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)