প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Wednesday, September 25, 2024

শারদ | ব‍্যাঙের খোরাক | মনোরঞ্জন ঘোষাল

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/গল্পাণু/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | গল্পাণু

মনোরঞ্জন ঘোষাল

ব‍্যাঙের খোরাক


"শেষে খিদের জ্বালায় সাপ ব‍্যাঙ আর মাছ দুটোকেই খেতে শুরু করল। ব‍্যাঙও তার দেখাদেখি সাপ ও মাছকে খেতে শুরু করল। মাছও ওদের দেখে সাপব‍্যাঙ সব খেতে শুরু করল। সেই থেকে ওদের খাবারে আর বাবিচার থাকল না।"


অনেক দিন আগের কথা। তখন সাপ, ব‍্যাঙ, মাছ সবাই জলে বাস করত। ওদের মধ‍্যে অমন ঝগড়া ছিল না। সবাই বন্ধুর মতো মিলেমিশে বাস করত। জলজ গাছপালা আর পোকামাকড় খেয়ে বেঁচে থাকত।

হঠাৎ একদিন হল এক ঝামেলা। জলের গাছপালা আর পোকামাকড়গুলো ভগবানের কাছে নালিশ করে বসল। তারা তাদের নিরাপত্তার দাবি জানাল। ভগবান তথাস্তু বলে তাদের বাড়ি পাঠিয়ে দিলেন।

তারপর বেধে গেল গণ্ডগোল। কী খেয়ে বেঁচে থাকবে ওরা? কিছুই ভেবে পাচ্ছে না। শেষে খিদের জ্বালায় সাপ ব‍্যাঙ আর মাছ দুটোকেই খেতে শুরু করল। ব‍্যাঙও তার দেখাদেখি সাপ ও মাছকে খেতে শুরু করল। মাছও ওদের দেখে সাপ, ব‍্যাঙ সব খেতে শুরু করল।

সেই থেকে ওদের খাবারে আর বাবিচার থাকল না।
 

***

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)