প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Wednesday, September 25, 2024

শারদ | শারদীয়া | জীবন সরখেল

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতা

জীবন সরখেল

শারদীয়া


তাপদগ্ধ পৃথিবীর দুঃখ কষ্ট মুছে পুণ্য স্নান দানে কোল ভরিয়ে দেওয়ার ইচ্ছে পায় পূর্ণতা শরৎ বেলায়;
আপাত আপেক্ষিক ভালমন্দের ধারণা কখন যে মিথ্যে হয়ে যায়!
অসময় ও অমঙ্গল যেমন রাজা সুরথ ও বৈশ্য সমাধির জীবন রেখাপথ বেয়ে এলো আগামী পৃথিবীকে চিরন্তন মঙ্গল ও সুখের স্রোতধারায় সমৃদ্ধি স্নান করাতে...
ঋতু বৈচিত্র্যের অমলিন ধারায় শরৎ শিউলি শাপলা শিশিরের মায়ায় আজও বুনে যায় চমকে দেওয়া আলোকময় এক সমন্বিত ভোর...
স্থূল সূক্ষ্ম সমকোণী সুখোৎসার তাই সমস্ত ভেদাভেদকেই অতিক্রম করতে শেখায় চরম ত্যাগ সেবা ও পরার্থপরতায়...
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)