প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, September 27, 2024

শারদ | ঘর সংসার | নাসির ওয়াদেন

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতা

নাসির ওয়াদেন

ঘর সংসার


চমকে দেবার মতো কিছু ঘটালে তবেই
চমকাবে শিশিরের শরতে

তোমাকেই মনে পড়ে হরিণী-বর্বর খেতে
যে নিয়ে গর্ব, সেই আটকে লতাপাতায়

তোমার শরীর ধোয়া জলে ভেসে এসেছিল সুখ
বিত্তহারা প্রজাপতির ডানায় শিশির
ধূসর রোদে স্নেহ উড়ছিল ভেজা ধূপের গন্ধে

প্রেমশূন্য জলের ফোয়ারা ফুঁড়ে ঝরছিল
দাম্পত্য নামক একধরনের প্রজাতি

একটু মাথা নেড়ে নেড়ে দেখো,
কত রকমের পরি নাচানাচি করছে

আমাদের এই ভাঙাচোরা বাঁকা উঠোনে
প্রতিবাদ করা যায়, কতটুকু।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)