বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন,
১৪৩১
শারদ | কবিতা
রাজকুমার ব্যাধ
তবু, ভয় হয়
সময়ে হয় মিথ্যা-নাশন
মিথ্যা ভাষণে থাকে না ওরে মন
কোনো শান্তি-মোহন
অন্ধকার চিরন্তন তো নয়
আছেই সত্যের জ্যোতির্ময়।
ব্যথিত হৃদয়ে জাগে আশার বাতি
বনের পাখি গান গায় প্রভাতী।
কখনও সখনও সত্য কাঁদে
ভয়ংকর মিথ্যার জয় দেখে অবাধে
সত্যমুখ মুখিয়ে থাকে
কখন হবে সত্যের অভ্যুদয়
ও সত্যের জয়।
মিথ্যা ভাষণে থাকে না ওরে মন
কোনো শান্তি-মোহন
অন্ধকার চিরন্তন তো নয়
আছেই সত্যের জ্যোতির্ময়।
ব্যথিত হৃদয়ে জাগে আশার বাতি
বনের পাখি গান গায় প্রভাতী।
কখনও সখনও সত্য কাঁদে
ভয়ংকর মিথ্যার জয় দেখে অবাধে
সত্যমুখ মুখিয়ে থাকে
কখন হবে সত্যের অভ্যুদয়
ও সত্যের জয়।

No comments:
Post a Comment