প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, September 27, 2024

শারদ | কবিতাগুচ্ছ | কবি সলিল চৌধুরী | মাংসাশীর জন্য বিজ্ঞাপন

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতাগুচ্ছ/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতাগুচ্ছ

কবি সলিল চৌধুরী

মাংসাশীর জন্য বিজ্ঞাপন


আসুন। আসুন! কার তাজা মাংস চাই 
হাতে যেন থাকে খাঁটি খদ্দরের থলি 
ভীষণ সস্তা মাংস নিয়ে যান ভাই 
অহিংসার হাড়িকাঠে দিয়েছি এ বলি, 
পরম সাত্তিক মাংস গঙ্গাজলে ধোয়া 
রামধুন গেয়ে গেয়ে তবে বলি দেওয়া।
 
সর্বভাষী মাংস পাবে সব দেশী পাঁঠা 
পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা 
তিনরঙ্গা খাঁড়া দিয়ে সব মাংস কাটা।
 
যৌবনবিলাসী এসো নেবে ত এখন 
গর্ভবতী রমণীর রক্তমাখা ভ্রূণ 
বাৎসল্য রসিক যদি থাকো কোন জন 
কচি শিশু মাংস পাবে সদ্য করা খুন
 
ভয় নেই আমাদের মাংস নিরামিষ 
সর্বত্রই ব্রাঞ্চ আছে দিল্লী হেডাপিস

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)