প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, September 27, 2024

শারদ | অকালবর্ষা | জীবন সরখেল

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতা

জীবন সরখেল

অকালবর্ষা


জমে থাকা বহু মান অভিমান 
দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা মুছে দেওয়ার অছিলায় তুমি স্বেচ্ছায় বয়ে আনো অপার স্নেহের ধারা...
দেশ কালাতীতভাবে সৃষ্টি সুখের মন্ত্রে তাই ভরে ওঠে তাপিত মাটির কোল;
আবর্তিত ভালবাসার ইথার কণারা চক্রাকারে সবুজ আবেগে কখনও হয় ঘনীভূত বা তরল।
সূর্যের কড়া রোদের হাত থেকে পৃথিবীকে সুরক্ষা দিতে মেলে দাও তুমি স্নেহ আদর আঁচল...
আপতিত প্রতিসরিত তরল কৃতঋণ সরল-বক্র-সমান্তরাল রেখাপথেও ছুঁয়ে দিতে পারে তাই নিরম্বু মোক্ষ সূত্র।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)