বাতায়ন/ত্রৈসাপ্তাহিক
সংখ্যা/বরষা/কবিতা/২য় বর্ষ/১৪তম/১৪ই ভাদ্র, ১৪৩১
বরষা | যুগলবন্দি |
অজয় দেবনাথ ও সঙ্ঘমিত্রা দাস
সঙ্ঘমিত্রা দাস
বৃষ্টি থামার শেষে
আকাশ কালো করে বৃষ্টি,
অবাধ্য কথার ঢেউ উশৃঙ্খল
মন খারাপের এক মস্ত জাহাজে
বন্দীদশায় অভিমানী মন।
বিন্দু বিন্দু নোনাজল ঝরে
অথৈ গভীর মহাসাগর।
নিজেকে নিজেই প্রশ্ন করি
একি অভিমানী মনের খেয়ালিপনা?
স্মৃতির পাতায় আজও সেই বৃষ্টির রাত
তবু মনের ঝড়ে কোথায় হারিয়ে গেলে?
হৃদয়ের খাতায় লেখা ঝাপসা যে নাম
তুমি কি খুলে দেখোনি সে চিঠির খাম?
ভাঙা মন আজও তোমার চিঠির প্রতীক্ষায়।
বরষা | যুগলবন্দি | অজয় দেবনাথ ও সঙ্ঘমিত্রা দাস
অজয় দেবনাথ
আমন্ত্রণ
আমার ভাঙাচোরা জীবনের মতো ডিঙায়
ভেসেছিলাম মহাসাগরে
তোমার কাছে তা ছিল মস্ত জাহাজ
সেই জাহাজে শুধুই আমরা দুজন
চাইলে আমিই স্থায়ী নাবিক হই
তৃপ্তিতে সম্মোহিত আমি তোমাতেই বুঁদ
বৃষ্টির পর সকালে ঝকঝকে রোদ্দুর
কিন্তু আমার চোখে তুমি ছাড়া সবই শূন্য
উচাটন মন অন্ধের মতো শুধু তোমাকেই চায়
জেগে ওঠা নির্জন কাঙ্ক্ষিত চরে
আজীবন এক সুরে বাঁচতে
শুধু তোমাকেই ডাকছি আমি
ডাকছে আমার সমস্ত অন্তর
আসবে না তুমি? কী গো?
অবাধ্য কথার ঢেউ উশৃঙ্খল
মন খারাপের এক মস্ত জাহাজে
বন্দীদশায় অভিমানী মন।
অথৈ গভীর মহাসাগর।
নিজেকে নিজেই প্রশ্ন করি
একি অভিমানী মনের খেয়ালিপনা?
তবু মনের ঝড়ে কোথায় হারিয়ে গেলে?
তুমি কি খুলে দেখোনি সে চিঠির খাম?
অজয় দেবনাথ
ভেসেছিলাম মহাসাগরে
তোমার কাছে তা ছিল মস্ত জাহাজ
সেই জাহাজে শুধুই আমরা দুজন
তৃপ্তিতে সম্মোহিত আমি তোমাতেই বুঁদ
কিন্তু আমার চোখে তুমি ছাড়া সবই শূন্য
উচাটন মন অন্ধের মতো শুধু তোমাকেই চায়
জেগে ওঠা নির্জন কাঙ্ক্ষিত চরে
আজীবন এক সুরে বাঁচতে
শুধু তোমাকেই ডাকছি আমি
ডাকছে আমার সমস্ত অন্তর
আসবে না তুমি? কী গো?

বাঃ খুব সুন্দর লাগলো। দুজনের সার্থক যুগলবন্দী।
ReplyDeleteআপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই, আপনি কে জানতে ইচ্ছে করছে।
Deleteএই রকম আরো লিখেন অজয় দাদা ভাল লাগে।
ReplyDeleteতোমাকে অনেক ধন্যবাদ জেসমিন, তুমি লিখছ না আর!
Deleteদুজনেই দারুন
ReplyDeleteধন্যবাদ মৌ, ভাল থেকো, সঙ্গে থেকো।
Delete