বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১
শারদ | কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
ছোটবেলার বন্ধুকে...
ছোটবেলার বন্ধুকে রাগে ভস্ম করে দিতে গিয়ে
ভস্ম শব্দটির দিকে তাকিয়ে থাকি কিছুক্ষণ
রাগ কমে যায়, বড় আদর করে যে আমার মহারাজ বলে ডাকতেন সেই ঠাকুর্দা-ঠাকুমা একদিনের নোটিসে... ওহ্ ভাবা যায় না...
রাগ কমে যায়, বড় আদর করে যে আমার মহারাজ বলে ডাকতেন সেই ঠাকুর্দা-ঠাকুমা একদিনের নোটিসে... ওহ্ ভাবা যায় না...
রাগে ভস্ম করে দিতে চেয়েছিলাম নিজেকেই
ঝগড়া কুকথা কটুবাক্য দরজা বন্ধ করে নিজেকেই
বলেছি কত, জীবনের প্রয়োজনে নীরবতা বড় বেশি সাক্ষী থেকে যায়, নইলে সৃষ্টি ও শ্রষ্টা দুজনেই
বিমর্ষ হয়ে পড়ে, মূল্য স্তুতি রৌপ্য সব বৃথা...
ঝগড়া কুকথা কটুবাক্য দরজা বন্ধ করে নিজেকেই
বলেছি কত, জীবনের প্রয়োজনে নীরবতা বড় বেশি সাক্ষী থেকে যায়, নইলে সৃষ্টি ও শ্রষ্টা দুজনেই
বিমর্ষ হয়ে পড়ে, মূল্য স্তুতি রৌপ্য সব বৃথা...
বৃথা নদী মোহনা ছাড়াই, বৃথা মান অভিমান
হে অকুন্ঠ কৈশোরের কলতান শৈশবের জমানো
রামধনু, তাই তোমাকে দূরে ফেলে এসেছি
জন্মভূমির প্রতিটি গাছ পাতা ফুল ফলে
যাতে মেকি সিংহের মতন কন্ঠস্বর আর বাঘের মতন
শক্তি দেখাতে পারি, মিথ্যে সব মিথ্যের ফাঁসে
ধরা পড়বার ভয় থাকবে না...

No comments:
Post a Comment