প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, September 26, 2024

শারদ | আমার আবেগ | মহঃ মহসিন হাবিব

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতা

হঃ মহসিন হাবিব

আমার আবেগ


জীবনের বেগ আবেগ থেকেই আসে

কখনো হোঁচট খেতে হয়
হোঁচট খেলেই মনে হয় খুচরো পাপগুলি মুছে যায়

রাশি রাশি ফুল বৃষ্টি 
আসে যখন তির্যক কর্পূর 
মিলিয়ে যায় 

মুখোশের আড়ালে 
চেনা রূপ আঁকতে মেটাল ডিটেক্টরেও
দেরি হয়

বিশ্বাসকে দাদার মতোই শ্রদ্ধা সতত

ছুরির আগাটা হুল ফোটানো 

মৌমাছি পালন করি
মধু আর স্বাদহীন মোমের জন্য

যদি আলো দেয় অন্ধকার রাতে জোনাকিদের সাথে চাঁদের আলো ডুবে গেলে।

এই ভাবনায় রাত দিনের মর্যাদা
সমান তালে মাপি গভীরতার স্কেল দিয়ে।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)