বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১
শারদ | কবিতা
রতনলাল আচার্য্য
অপরাধী চোখ…
ওরা
সব
মিশে
গেছেন
পুণ্যার্থীদের
ভিড়ে; মেঘেদের
স্বীকারোক্তি
এমনই
ছিল।
তীর্থের
কাক
যথানিয়মেই
বসে
আছে
আমের
শাখায়।
চেতন
ও অবচেতনের
মিলিত
মোহনায়
আবারও
ঝড়
ওঠে
নিবেদনের।
কই, কোথাও
তো
বাজ
পতনের
শব্দ
হয়নি।
পাঁজরের নীচের শাশ্বত
কষ্টটাকে
পাথরচাপা
দিয়েই
বলছি- ‘এখন
ভাল
আছি’। যদি
আবার
কখনও
রোদ
ওঠে
সুন্দর
আগামীর
তবেই
শোধ
করব
জন্মঋণ।
শিশির
পতনের
শব্দে
এখনও
মাঝরাতে
ভেঙে
যায়
স্বস্তির
নিদ।
এই
আমার
পক্ষে
বুঝে
ওঠা
ভার
সাদা-কালোর
বৈষম্যের
কারণ।
যদিও
রাত
পোহাবার
আর
বেশি
বাকি
নেই।
তবু
ভয়
হয়, এবার
কি
উঠবে
প্রত্যাশার সূর্য…
প্রত্যাশার সূর্য…

চমৎকার লেখায় ভীষণ মুগ্ধ...
ReplyDelete