প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, September 26, 2024

শারদ | অপরাধী চোখ… | রতনলাল আচার্য্য

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতা

রতনলাল আচার্য্য

অপরাধী চোখ





ওরা সব মিশে গেছেন পুণ্যার্থীদের ভিড়ে; মেঘেদের স্বীকারোক্তি এমনই ছিল। তীর্থের কাক যথানিয়মেই বসে আছে আমের শাখায়। চেতন অবচেতনের মিলিত মোহনায় আবারও ঝড় ওঠে নিবেদনের। কই, কোথাও তো বাজ পতনের শব্দ হয়নি।
 
পাঁজরের নীচের শাশ্বত কষ্টটাকে পাথরচাপা দিয়েই বলছি- ‘এখন ভাল আছি যদি আবার কখনও রোদ ওঠে সুন্দর আগামীর তবেই শোধ করব জন্মঋণ।
 
শিশির পতনের শব্দে এখনও মাঝরাতে ভেঙে যায় স্বস্তির নিদ। এই আমার পক্ষে বুঝে ওঠা ভার সাদা-কালোর বৈষম্যের কারণ। যদিও রাত পোহাবার আর বেশি বাকি নেই। তবু ভয় হয়, এবার কি উঠবে
প্রত্যাশার সূর্য
 

1 comment:

  1. চমৎকার লেখায় ভীষণ মুগ্ধ...

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)