প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, September 26, 2024

শারদ | ভুল ও অন্যান্য | নিধি রাম মাজী

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতাণু/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতাণু

নিধি রাম মাজী

ভুল ও অন্যান্য


ভুল
 
অন্তরে চেয়ে অনেক বেশি
        পেলাম শুধু ধোঁকা,
চলল সে তো সোহাগ নিয়ে 
        হলাম আমি বোকা।
 
ভাবের ঘোরে থাকি আমি 
         কাটে না আমার ভুল,
ভাবছি বসে হয়তো আবার 
         দেবে গোলাপ ফুল।
 
হাতে হাত
 
আমরা যারা নামিনি পথে,
     কলম নাও-না তুলে,
এই নারকীয় ঘটনা আমরা
     যেন না যাই ভুলে।
 
ভাবতে হবে সকলকে আজ
     মেয়েরা মায়ের জাত,
মায়েদের রক্ষা করার জন্য 
   রাখি এসো হাতে হাত।
 
ধনী
 
দুর্বার বেগে ছুটছে মানুষ 
     অর্থের পিছে পিছে,
বুঝবে যেদিন বন্ধ ছোটা
     ঘুরে মরা মিছে।
 
হতে যদি-বা পারে কোনদিন 
         আসল ধনে ধনী,
সেদিন ছুড়ে ফেলেবে জানি 
          টাকা পরশমণি।
 
সুন্দরী
 
আহা সুন্দরী রূপেতে তোমার 
        তুলেছ দারুণ ঝড়,
মনেতে আমার হয়েছে ভয়
         ভেঙ না কাহারো ঘর।
 
রূপের মাধুরী দেখেই মনে 
     মোচড় আমার মারে,
ভাবছি বসে উপায় কীসে
    পৌঁছাই তোমার ধারে।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)