প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, September 27, 2024

শারদ | উৎসবের নাম সংগ্রাম | নীলম সামন্ত

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতা

নীলম সামন্ত

উৎসবের নাম সংগ্রাম


পূর্বাভাসে কতখানি নিম্নচাপের কথা বলা হয়েছিল
তার খবর পিঁপড়ের সমাজে উল্লেখযোগ্য 
তবে যেখানে ছাদ নেই 
ছাতাও নেই সেখানে ঘড়ির কাঁটা সশব্দে উচ্চারণ করে 'সংগ্রাম' 
 
মাননীয় ও মাননীয়া,
আপনারা সংগ্রামের পথে রক্ত ঝরিয়েছেন
আর প্রজন্ম দেখেছে 
ক্লাইম্যাক্সের অপ্রত্যাশিত যবনিকা;
পতন ঘটিয়ে পত্তন করার মতো সভ্যতা নেই বলে 
পতন না হয়ে আজও ঝুলে আছে 
কে বা কারা সে প্রসঙ্গে যাবার আগেই 
নিম্নচাপের প্রভাবে উৎসব শুরু হল
 
শঙ্খধ্বনি, উলু, ঢাক সব কিছুর মাঝেই 
উনুনে ফুটছে এলাচ মেশানো চা
 
অতিথি নারায়ণ 
সংগ্রাম জনার্দন 
 
তাই ফুটন্ত আপোষ গড়িয়ে পড়ল আগুনে 
সশরীরের মিছিল চিৎকার করে উঠল
 
আপোষ না সংগ্রাম?
সংগ্রাম 
সংগ্রাম 
 
উৎসবের নাম সংগ্রাম 
সংগ্রাম 
সংগ্রাম...
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)