প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Wednesday, September 25, 2024

শারদ | তিরস্কার | জয়দ্রথ সরকার

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/গল্পাণু/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | গল্পাণু

জয়দ্রথ সরকার

তিরস্কার

 

"এদিকে অমল  দিব্যি আত্মবিশ্বাসের সহিত দিনযাপন করছেআর ভাবে পূজার পরই সে ভাল কাজের পুরস্কার পাবে। ডাক পড়ে ঠিকই কিন্তু পুরস্কার নয় জোটে তিরস্কার।"


শিল্পীর কাজ কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে নির্জীব দেহে প্রাণ সৃষ্টি করা। যদি শিল্পীর এই কর্মে কোনো ত্রুটি থেকে যায়, তাহলে মনুষ্য সমাজ মূল্যের বদলে অমূল্য অর্থাৎ বঞ্চনার প্রাপ্তি দেয়। আর তা সারাজীবন বহন করে চলতে হয়।

এমন এক অমল নামে শিল্পী পাঁচ গায়ে বসবাস করত। সে সদাসর্বদা খ্যাতিসম্পন্ন ব্যক্তি হিসেবেই বিবেচিত। তাঁর নিপুণ কর্মের জন্য অনেক জায়গায় সম্মানিত হয়েছেন। তবে গত বছর দুর্গাপূজোয় মায়ের মূর্তির কারুকার্যে সোনালি রঙের বদলে নীলাভ কালচে রং লাগিয়ে প্রতি বছরের ন্যায় এই বছরে চমক লাগাতে চেয়েছিলেন কিন্তু তার হিতের বিপরীত হয়।

এদিকে অমল  দিব্যি আত্মবিশ্বাসের সহিত দিনযাপন করছে, আর ভাবে পূজার পরই সে ভাল কাজের পুরস্কার পাবে। ডাক পড়ে ঠিকই কিন্তু পুরস্কার নয় জোটে তিরস্কার।

এর পর থেকে অমল আর নতুন করে কোনো মূর্তি গড়ার ফরমাস নেয় না।

 

সমাপ্ত

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)