বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য়
বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১
শারদ | কবিতা
বিরথ চন্দ্র মণ্ডল
আমার বোন
নিশান উড়ছে
অসংখ্য পাখিদের প্রতিবাদ প্রতিরোধ ধ্বনি
ছাড়িয়ে পড়ছে বিশ্ব চরাচর...
অসংখ্য পাখিদের প্রতিবাদ প্রতিরোধ ধ্বনি
ছাড়িয়ে পড়ছে বিশ্ব চরাচর...
এ রাজা
পাক-পাখালিকে বেকুব বানায়
ঠান্ডা মাথায় মগজধোলাই করে
সবুজ স্বপ্নগুলোর মুখে অ্যাসিড ছড়ায়।
ঠান্ডা মাথায় মগজধোলাই করে
সবুজ স্বপ্নগুলোর মুখে অ্যাসিড ছড়ায়।
এ রাজার রক্তবীজ ঝাড়, এ রাজার
যাবতীয় ক্ষমতায় ঐক্য গড়ে
হ্যাঁচকা মারো টান... রাজা হবে খান খান।
যাবতীয় ক্ষমতায় ঐক্য গড়ে
হ্যাঁচকা মারো টান... রাজা হবে খান খান।

ভালো লাগলো।কবিকন্ঠেই প্রতিবাদ দৃঢ় লাগে
ReplyDelete