প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, September 27, 2024

শারদ | আমার শরৎ | অঞ্জনা মজুমদার

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতা

অঞ্জনা মজুমদার

আমার শরৎ


আমার  শরৎ এলো বর্ষা শেষে 
         সাদা মেঘের ভেলা  নিয়ে 
নীল আকাশের সাগরে ভেসে 
         কাশফুলের ঢেউয়ে মিশে।
 
শিশির সিক্ত সবুজ প্রান্তরে
          শিউলি তলার শুভ্র চাদরে
মালতী লতার শোভা চন্দনে
          শরৎ এলো আগমনী গানে।
 
আকাশে বাতাসে ভাসে সুর
          ফুটেছে কমল শিউলি টগরে 
ঘরেতে মায়ের মন খুশি ভরপুর 
         পরবাসী সন্তান ফিরিবে ঘরে।
 
মায়ের আগমনে খুশির হাওয়া 
          থমকে দাঁড়ালো সেই দরজায়
যেথা সেই মায়ের শীর্ণ আনন
          সন্তান হারা মায়ের সিক্ত নয়ন।
 
এবার শরৎ তাই বিষণ্ণ বদন
        থেমে গেছে বাতাস স্তব্ধ কানন।
খুঁজে না পাই কোনও সান্ত্বনা 
         শরতের আকাশে মেশে যন্ত্রণা।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)