প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, September 26, 2024

শারদ | অভ্যাস | তন্ময় কবিরাজ

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতা

তন্ময় কবিরাজ

অভ্যাস


আমার একা থাকার অভ্যাসে প্রতিবাদ নেই
তুমি ঘরে এলে আলো নিভিয়ে রাখি আমি
ইচ্ছে করে না তোমার মুখ দেখি আর 
 
কথা বলব
যখন আমার পাশে বিভূতিভূষণ
প্রসেনজিৎ-ঋতুপর্ণার পরিণত জুটি,
আমি আর কোনো সত্যজিৎ 
ফেলুদার খবর রাখব না কোনোদিন?
 
আমার বাড়িতে শ্যাওলা
কিছু ফার্নের নীচে গুটিপোকা
আমার বন্ধু সেজে গল্প করে 
আমার সেদিনের অ্যাস্ট্রেতে জল
ভরে রেখেছি হলুদ মানিপ্ল্যান্ট-
 
আমার খোলা জানালায় ভয় নেই 
বৃষ্টি এলেই বাজ পরে দূরের গাছে
তুমি শুধু ব্ল্যাঙ্ক এসএমএস আর 
দিনে কয়েকটা ইমেইলে বেঁচেছিলে
মিসডকলের শব্দ হয়নি আজও-
 
বইটা বন্ধ, শুধু অনুমান করে 
ভুল গল্প শুনিয়েছি তোমাকে 
তুমিও মিথ্যে ছন্দে রবীন্দ্রনাথ
হতে চেয়েছিলে-
 
অভ্যাসে ঘুমিয়ে পড়ো এ বেলা।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)