প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, September 26, 2024

শারদ | ছেলেটা | দিলীপ কুমার মধু

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতা

দিলীপ কুমার মধু

ছেলেটা


যে ছেলেটা খেলতে গিয়ে 
খেলল না 
যে ছেলেটা বলতে গিয়ে 
বলল না। 
 
যে ছেলেটা ভালবাসায় 
বাড়ল না 
যে ছেলেটা বড় আশায় 
বাঁচল না। 
 
যে ছেলেটা ভাবতে গিয়ে 
বাধা পেল 
সে কি তবে ভাবার পথে 
হারিয়ে গেল?
 
সেই ছেলে কী এই পৃথিবীর 
কেউ-ই নয়?
দ্যাখো যদি সেই ছেলেটি 
মানুষ হয়!
 

1 comment:

  1. সুধী পাঠক মন্ডলী, আমার লেখা কবিতাটি কেমন হয়েছে, পড়ে জানাবেন।

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)