প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, September 26, 2024

শারদ | আমার দুর্গা | পিঙ্কি ঘোষ

বাতায়ন/ত্রৈসাপ্তাহিক/কবিতা/২য় বর্ষ/১৫তম সংখ্যা/শারদ/১১ই আশ্বিন, ১৪৩১

শারদ | কবিতা

পিঙ্কি ঘোষ

আমার দুর্গা


আমার দুর্গার মুখে নেই -
কুমোরটুলির বিখ্যাত মৃৎশিল্পীর 
নিখুঁত কারুকাজ,

আমার দুর্গা কৃষ্ণকলি...
মাথার অগোছালো চুল নিয়ে
সমাজের প্রতিকূল স্রোতে ভেসে
লড়াই করে দশভুজা হয়ে।
আমার দুর্গার গায়ে ওঠে না রেশমি শাড়ি,
সীমিত বস্ত্রে আমার দুর্গা
সম্ভ্রমের সাথে আপোষ করে।
দশমীর গঙ্গার ঘোলা জলে আমার দুর্গা খোঁজে-
রূপং-দেহি, য়ং-দেহির নকল অস্ত্র...
আমার দুর্গা মরণজয়ী নির্ভয়া।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)